বিনোদন ডেস্ক:

বিশ্বজুড়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলা ভাষার কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্ম হইচই। এই অংশীদারত্বের ফলে হইচইয়ের নির্বাচিত সিনেমা ও ওয়েব সিরিজ এখন নেটফ্লিক্সেও দেখার সুযোগ পাবেন দর্শক। পাশাপাশি কনটেন্টগুলো হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়ও উপভোগ করা যাবে।

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যৌথভাবে এ ঘোষণা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘোষণায় নতুন উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে অংশীদারত্বের পরবর্তী পরিকল্পনা ও বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষ।

প্রাথমিকভাবে নেটফ্লিক্সে হইচইয়ের ১৪টি শো যুক্ত হচ্ছে। তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যারজি’, ‘আনজান সায়ে’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’, ‘ব্লাডলাইন’, ‘দ্য অ্যাডভেঞ্চার অব দাদি অ্যান্ড জগ্গা’, ‘রাত অভি বাকি বাকি হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts