বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করেন।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির বদ্ধপরিকর ।
Check latest article from this author !
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
August 29, 2026
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়
August 29, 2026
Related Posts
Recent Posts
- ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
- ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়
- হিমবাহ গলার আগাম সতর্কতার পাঁচ মাস পরই নেপালে ভয়াবহ বিপর্যয়
- রংপুরে চারজন হত্যার ঘটনায় এবার ডিবি হেফাজতে অভিযুক্ত সিদ্ধার্থের বাবা-ভাই
Recent Comments
No comments to show.
Tags Cloud
দালালচক্রের ফাঁদে দালালচক্রের ফাঁদে নিঃস্ব পরিবার দালালচক্রের ফাঁদে পরিবার পদত্যাগ ফেনীর প্রবাসী ফেনীর প্রবাসীর হাঙ্গেরিতে প্রাণ গেল বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার মো. সাহাবুদ্দিনের পদত্যাগ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ সবচেয়ে বড় শ্রমবাজার সাহাবুদ্দিনের পদত্যাগ সৌদি আরব সৌদি আরব এখনও বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব সবচেয়ে বড় শ্রমবাজার হাঙ্গেরিতে প্রাণ গেল ফেনীর প্রবাসীর