নিউজ প্রবাসী ডেক্স :
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে এক মাদক কারবারিসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় মাদক কারবারিদের একটি দল অস্ত্র নিয়ে অবস্থান করছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে ধাওয়া দিয়ে জসিম ও মোহন নামে দুজনকে আটক করা হয়। জসিমের পায়ে গুলি লাগে। তার কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদক কারবারিদের ছোড়া ইটপাটকেলে এবং অভিযানের সময় ফতুল্লা থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ বলছে, ইসদাইর এলাকায় মাদক কারবার ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts