
নিউজ প্রবাসী ডেক্স :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উদ্ধার হওয়া দ্বিতীয় দেহাবশেষটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
শুক্রবার পরিবারের বরাতে এ তথ্য জানায় বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন। দূতাবাস জানায়, বৃষ্টির ভাইকে ফোন করে পুলিশ এই পরিচয় নিশ্চিত করেছে।
পরিবারের অনুরোধে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ কাজে সহায়তা করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট।
উল্লেখ্য, সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়-এর দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পরে ২৪ এপ্রিল একটি সেতুর কাছে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহ-কে গ্রেপ্তার করে পুলিশ এবং তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়।
তদন্ত চলাকালে বৃষ্টির সন্ধানে তল্লাশি চালিয়ে একটি জলাশয় থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়, যা পরীক্ষার পর তার বলে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, লিমনের মরদেহ ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে পাঠানো হবে এবং ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে