নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচনকে ঘিরে ‘স্ট্রংরুম’ এলাকায় বাড়ছে উত্তেজনা। ভোটযন্ত্র (ইভিএম) ও ব্যালট সংরক্ষণের স্থানগুলোতে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
রাজ্যের রাজধানী কলকাতা-সহ বিভিন্ন স্থানে স্ট্রংরুম ঘিরে বিক্ষোভ ও রাজনৈতিক তৎপরতা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে ওই এলাকাগুলোতে যেকোনো ধরনের জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় যখন মমতা বন্দোপাধ্যায় একটি স্ট্রংরুমের সামনে অবস্থান নেন এবং ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেন। তার এই পদক্ষেপকে ঘিরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি স্ট্রংরুমের সামনে মোতায়েন করা হয়েছে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও পর্যবেক্ষণ করছেন।
অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, স্ট্রংরুমে কোনো অনিয়ম হয়নি এবং মুখ্যমন্ত্রীকে নিয়মের বাইরে কোনো সুবিধা নিতে দেওয়া হয়নি।
ভোট শেষ হওয়ার পর থেকেই স্ট্রংরুমের নিরাপত্তা ও নজরদারি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে, যা এখন রূপ নিয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts