নিউজ প্রবাসী ডেস্ক:

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নয় ভারত। তবে দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক লক্ষ্য। দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক ত্যাগ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই এ সম্পর্ক প্রতিষ্ঠিত।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা তাঁর প্রতিক্রিয়া জানতে চান। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts