নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশে ‘র’ প্রধান, চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পরাগ জৈননিউজ
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে পরাগ জৈন ও তার প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে।
পরাগ জৈনের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
বাংলাদেশে আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলে জানা গেছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের পর নতুন করে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর সময়ে তার ঢাকা সফরকে বিশেষভাবে দেখা হচ্ছে।
তবে সফরের আলোচ্যসূচি বা প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের কোন কোন কর্মকর্তার বৈঠক হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts