নিউজ প্রবাসী ডেক্স:

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন। সন্ধ্যায় বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তারের পর তাদের পল্টন থানায় নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়া ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts