নিউজ প্রবাসী ডেক্স :

বিএনপি সরকার জনগণের প্রত্যাশা ও গণভোটের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে তার পরিণতি সরকারকেই বহন করতে হবে।
শনিবার বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দেশের মানুষ জীবন ও রক্তের বিনিময়ে পরিবর্তনের প্রত্যাশা করেছে। কিন্তু সেই প্রত্যাশার যথাযথ প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।
তিনি আরও বলেন, গণভোটে জনগণ নতুন রাজনৈতিক ব্যবস্থা ও সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই সেই রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। অন্যথায় জনগণ তা মেনে নেবে না।
সমাবেশে বরিশাল অঞ্চলের উন্নয়নে ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts