নিউজ প্রবাসী ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ মৌড়াইল এলাকার মৌড়াইল-দাতিয়ারা সংযোগ সড়কটি দীর্ঘ দুই দশক ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এক কিলোমিটার দীর্ঘ এই সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, সৃষ্টি হয় কাদা ও খানাখন্দ। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, ২০ থেকে ২২ বছর ধরে সড়কটিতে বড় ধরনের কোনো সংস্কার কাজ হয়নি। এলাকাবাসী নিজেদের উদ্যোগে মাটি ও কংক্রিট ফেলে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করলেও স্থায়ী সমাধান হয়নি। বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরাও বৃষ্টির দিনে যাতায়াতে চরম সমস্যার মুখে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে কোর্ট, রেলস্টেশন ও জাদুঘরে যাতায়াত করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কটি আরসিসি ঢালাইয়ের জন্য উন্নয়ন প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts