নিউজ প্রবাসী ডেক্স :
এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রথমে দলের কিছু নেতাকর্মী এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন। তবে পরে গাজী নজরুল ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গত ১৩ জুলাই প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের জিম্মি করে অর্থ আদায় এবং পরে আরও টাকা দাবি করেন। তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর পরিবারের পূর্বশত্রুতার জের ধরে এ ষড়যন্ত্র করা হয়েছে।
তবে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে বহিষ্কার হন গাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts