প্রযুক্তি ডেস্ক:
মঙ্গল গ্রহের খুব কাছ দিয়ে অতিক্রম করার সময় ধারণ করা হাজারো স্থিরচিত্র একত্র করে দৃষ্টিনন্দন টাইমল্যাপস ভিডিও প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। ‘সাইকি’ মহাকাশযানের তোলা এসব ছবিতে মঙ্গলের পৃষ্ঠ, দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত অঞ্চল এবং গ্রহটির নানা বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
নাসা জানিয়েছে, মহাকাশযানটি গত ২ মে মঙ্গলের দিকে অগ্রসর হতে শুরু করে এবং ১৫ মে গ্রহটির সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়। এ সময় মহাকাশযানে থাকা ‘মাল্টিস্পেক্ট্রাল ইমেজার’ ক্যামেরায় হাজার হাজার ছবি ধারণ করা হয়।
প্রকাশিত টাইমল্যাপস ভিডিওতে দেখা যায়, মঙ্গলের কাছাকাছি পৌঁছানোর সময় গ্রহটি অনেকটা বাঁকা চাঁদের মতো দেখাচ্ছিল। পরে দূরে সরে যাওয়ার সময় ধরা পড়ে গ্রহটির পৃষ্ঠের বিভিন্ন ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং বরফে আচ্ছাদিত দক্ষিণ মেরুর মনোমুগ্ধকর দৃশ্য।
নাসার ভাষ্য অনুযায়ী, এ ফ্লাইবাইয়ের মাধ্যমে মহাকাশযানটি মঙ্গলের অভিকর্ষ বল ব্যবহার করে নিজের গতি ও গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়েছে। ফলে দীর্ঘ যাত্রায় প্রয়োজনীয় জ্বালানি সাশ্রয় করে এটি গ্রহাণু বেল্টে অবস্থিত ‘সাইকি’ গ্রহাণুর দিকে এগিয়ে যেতে পারবে।
সাইকি ইমেজার যন্ত্রের প্রধান জিম বেল বলেন, ক্যামেরাটি অত্যন্ত সফলভাবে কাজ করেছে এবং মঙ্গলের এমন কিছু দুর্লভ দৃশ্য ধারণ করেছে, যা সচরাচর দেখা যায় না। একই সঙ্গে এ পরীক্ষার মাধ্যমে ক্যামেরার কার্যকারিতা যাচাই এবং দূরবর্তী বস্তু শনাক্ত করার সক্ষমতাও পরীক্ষা করা হয়েছে।
নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে ‘সাইকি’ মহাকাশযানটি রহস্যময় ধাতব গ্রহাণু ‘সাইকি’-তে পৌঁছাবে। সেখানে সম্ভাব্য ছোট উপগ্রহের সন্ধানেও এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
মাদকের বিরুদ্ধে ফুটবলের লড়াই, হুদা জগমোহনপুরে তরিকুল ইসলাম স্মৃতি টুর্নামেন্ট
আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।

September 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts