নিউজ প্রবাসী ডেক্স :
নিউজ: সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে সদ্যবিদায়ী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন। শুক্রবার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব নেন আন্দালিভ রহমান পার্থ। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এসেছে।