নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।
শনিবার সকাল পৌনে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ও টিকিট কাউন্টারের কার্যক্রম ব্যাহত হয়। বন্ধ থাকে এক্স-রে ও আলট্রাসনোগ্রামসহ জরুরি কিছু পরীক্ষা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেনারেটর চালু রেখে কিছু সেবা সচল রাখা হলেও সব কার্যক্রম চালানো সম্ভব হয়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, জরুরি মেরামত কাজের জন্য আগে থেকেই নোটিস দিয়ে শাটডাউন করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।