নিউজ প্রবাসী ডেক্স
রাজধানীর মেরুল বাড্ডায় চলন্ত অবস্থায় আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনে মেরুল বাড্ডা ইউলুপের প্রবেশমুখে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থাতেই বাসটিতে আগুনের সূত্রপাত হয়। পরে বাসটি ইউলুপের মুখে পৌঁছালে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে।
তবে কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক ত্রুটি, যান্ত্রিক সমস্যা কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়েও বিস্তারিত জানা যায়নি।