নিজস্ব প্রতিবেদক:
যশোরে পুলিশের অভিযানে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ দল।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখান থেকে ডেভিড ইমনকে আটক করা হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।