যশোর প্রতিনিধি :
যশোর সদর উপজেলা কৃষি অফিসে চারজনের বদলি ও চারজনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার যশোর সদর উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয় রিপন বিশ্বাস, আশিক পারভেজ, অঞ্জলী রানী জোয়ারদার ও নিবিড় কুমার সাহাকে।
এ ছাড়া অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয় রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আঃ ওয়াহেদ ও রবীন্দ্রনাথ বিশ্বাসকে।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা তুলে দেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা।
এ সময় বিদায়ী সহকর্মীদের কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়।
সহকর্মীদের ভালোবাসা ও আন্তরিকতায় অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।