নিউজ প্রবাসী ডেক্স :
সরকার ১ অক্টোবর যোগদানের নতুন তারিখ ঘোষণা করলেও তা প্রত্যাখ্যান করে লিখিত প্রজ্ঞাপন ও দ্রুত পদায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সুপারিশপ্রাপ্তরা।
সংক্ষিপ্ত সংবাদ:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে রোববার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন। জাতীয় জাদুঘরের সামনে বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের দাবি, ছয় মাস আগে চূড়ান্ত সুপারিশ পেলেও এখনো যোগদানের সুযোগ দেওয়া হয়নি। তারা আগামী ১ অক্টোবর নয়, চলতি আগস্ট মাসের মধ্যেই যোগদান নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারিশপ্রাপ্তদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। তবে আন্দোলনরত প্রার্থীরা এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছেন।