নিউজ প্রবাসী ডেক্স :
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ঝুলে থাকা পাসপোর্ট নবায়নের আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাসপোর্ট ইস্যু ও নবায়নে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত আদেশ বাস্তবায়নের অগ্রগতি ৯০ দিনের মধ্যে জানাতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রিটে বলা হয়, পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রবাসী ভিসা নবায়ন, চাকরি ও বৈধ অভিবাসন মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়ছেন। আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট ১৪ জন কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ আদালত

দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts