নিউজ প্রবাসী ডেক্স :
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকালে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে রাষ্ট্রপতি বলেন, “আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।” পদত্যাগপত্রে স্বাক্ষর সম্পন্ন হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বলে দিছি, বুঝে নেন।”
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে শুক্রবার বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটল। এখন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts