পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধান। মেয়াদের প্রায় দুই বছর বাকি থাকতেই পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও দায়িত্ব পালনে অক্ষমতার কথা জানিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়ান। তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ মেনে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়া মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালে। তবে তাঁর তিন বছরের মেয়াদকাল ছিল দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঝোড়ো সময়। তাঁর সময়কালেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচনসহ একাধিক ঐতিহাসিক রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এমনকি নিজ মেয়াদে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

এদিকে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থীরই দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত বঙ্গভবনের অভিভাবকত্ব সামলাবেন। প্রবাসের খবর থেকে শুরু করে দেশের প্রতিটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট ও সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ প্রবাসী (newsprobasi.com) পোর্টালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts