নিউজ প্রবাসী ডেক্স :
কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
আগামী ২৬ থেকে ২৮ আগস্ট তিন দিনের সফরে তারা রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখতে এ সফর হচ্ছে। তাদের পরিদর্শন অনেকটা ‘অডিটের মতো’ বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডেইনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দুজন কর্মকর্তাও থাকবেন।
২৬ ও ২৭ আগস্ট উখিয়ার ছয়টি ক্যাম্প এবং ২৮ আগস্ট টেকনাফের দুটি ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে প্রতিনিধিদলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts