নিউজ প্রবাসী ডেক্স :

যশোর সদর উপজেলার হাসিমপুর বাজারের অদূরে স্বপ্নচারী আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্নজয়’ সম্মাননা অনুষ্ঠান। শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ইছালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্বপ্নচারী আইডিয়াল কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা বিভাগের উপসচিব কামরুল ইসলাম রনি।
এ সময় উপস্থিত ছিলেন হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জুয়েল হাসান ও নিগার সুলতানা কেয়া, স্বপ্নচারী আইডিয়াল কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান, মোছা. রুকাইয়া,  প্রশাসনিক কর্মকর্তা সাজিদ হাসানসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নচারী আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরান হোসেন।
বক্তারা বলেন, স্বপ্নচারী আইডিয়াল কলেজ এ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জন করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts