নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা: সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক আরও ১৭০ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে। সোমবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদের ফেরত আনা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেরত আসাদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে নিজেদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরার আহ্বান জানানো হয়।
চলতি বছরে এ পর্যন্ত লিবিয়া থেকে অন্তত ৮৯৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts