নিউজ প্রবাসী ডেক্স :
শুরুতেই দুই গোল হজম করে বড় চাপে পড়েছিল ইন্টার মিলান। তবে ম্যাচের পরের অংশে দুর্দান্ত প্রত্যাবর্তন করে উদিনেজেকে ৫-৩ গোলে হারিয়েছে ইতালির বর্তমান চ্যাম্পিয়নরা।
সোমবার সান সিরোর ম্যাচে মাত্র ১৬ মিনিটের মধ্যেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে ইন্টার। নবম মিনিটে জেমস আবানকওয়া এবং ১৬তম মিনিটে জুর্গেন একেলেনক্যাম্প গোল করে উদিনেজেকে এগিয়ে দেন।
এরপর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ২৬তম মিনিটে কার্লোস অগুস্তোর গোলে ব্যবধান কমায় ইন্টার। নয় মিনিট পর নিকোলো বারেল্লার গোলে সমতায় ফেরে তারা। ফলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইন্টার। ৫৭তম মিনিটে মার্কাস থুরাম গোল করে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন।
এরপর ৬৭তম মিনিটে ফ্রান্সেসকো পিও এস্পোজিতো এবং ৭৯তম মিনিটে আ-জোয়ান বনি গোল করলে ইন্টারের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
ম্যাচের শেষ দিকে উদিনেজের ইদ্রিসা গুয়ে একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
এর আগে নাপোলির বিপক্ষেও দুই গোলে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল ইন্টার। ফলে পরপর দুই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার নজির গড়ল দলটি।
এই জয়ে চার ম্যাচে চার জয় নিয়ে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার মিলান। সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোমাও। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে কোমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts