নিউজ প্রবাসী ডেক্স :

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। তারা দুজনই তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, ইজ্জতপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে তাদের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রিনা ও আল আমিন চার বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন। দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। তাদের সম্পর্ক পরিবার মেনে নেয়নি। বিয়ের পর তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বজনরা জানান, দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। এর জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts