নিউজ প্রবাসী ডেক্স :
নিউজ: দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৮১৫ জন হাসপাতালে এলেও ভর্তি হয়েছেন ৭৫৮ জন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৯ হাজার ৫৮৩ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২৫ হাজার ১৫১ জন।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৩৬৭ জন। এরপর সিলেটে ১৩৯, রাজশাহীতে ৯২ এবং ময়মনসিংহে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts