নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৭০৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। আর পরীক্ষাগারে সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৩০৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১০৫, রাজশাহীতে ৯০, ময়মনসিংহে ৬৭, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুরে ৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯০৪ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৮৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২০ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts