নিউজ প্রবাসী ডেক্স :

সিলেট-এর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
হাসপাতাল সূত্র জানায়, ১০ মাস বয়সী আরিফ নামের শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়। তার মধ্যে হাম ও ব্রঙ্কোনিউমোনিয়া–এর লক্ষণ দেখা গিয়েছিল।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে জটিল উপসর্গ দেখা দেয়—প্রচণ্ড জ্বর, খিটখিটে আচরণ, পেটে ব্যথা, কালো মল এবং নাক দিয়ে কালো তরল নির্গমন। এসব লক্ষণ থেকে ‘হেমোরেজিক হাম’ বা ব্ল্যাক হাম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে শিশুদের মধ্যে হাম সংক্রমণ ঠেকাতে টিকাদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts