নিউজ প্রবাসী ডেক্স :
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় চারতলা ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার ভোরে শহরের তাই হো ওয়ার্ডের ভ্যান কাও স্ট্রিটের একটি সরু গলিতে ওই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় পুলিশ।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনটির চারজন বাসিন্দা বের হয়ে নিরাপদে সরে যেতে সক্ষম হন। তবে আগুন ছড়িয়ে পড়ায় কয়েকজন ভেতরে আটকা পড়েন।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর প্রায় ১৫ মিনিট পর আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়। পরে ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
হ্যানয় পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts