নিউজ প্রবাসী ডেক্স ;
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৯ অক্টোবর থেকে তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, তদন্ত ও প্রক্রিয়াগত জটিলতার কারণে যোগদান বিলম্বিত হলেও সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। নির্ধারিত তারিখেই শিক্ষকরা যোগদান করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয় জানায়, যোগদানের পর নবনিযুক্ত সহকারী শিক্ষকদের প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিকে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলেও পরবর্তী সময়ে যোগদান প্রক্রিয়া স্থগিত ছিল। সবশেষ পুলিশি যাচাই-বাছাই শেষে তাদের যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts