নিউজ প্রবাসী ডেক্স:

কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৭০) হত্যার ঘটনায় গ্রেপ্তার তাঁর নাতি রাব্বিকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। হত্যার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরে তল্লাশি চালিয়ে ছুরিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে বাচ্চু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ২২ বছর বয়সী নাতি রাব্বির বিরুদ্ধে অভিযোগ ওঠে।

পরে পুলিশ রাব্বিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠের পাশের পুকুরে অভিযান চালানো হয়। একপর্যায়ে পুকুরে তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা ছুরিটি উদ্ধার করা হয়।

ছুরি উদ্ধারের পর অভিযুক্ত রাব্বিকে থানায় নিয়ে যায় পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

এদিকে, বয়স্ক বাচ্চু মিয়া হত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্যের কারণ উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts