আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
নিউজ প্রবাসী ডেক্স : সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার গভীর রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার
জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।
নিউজ প্রবাসী ডেক্স : জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে
কক্সবাজারে অনলাইন প্রতারণার অভিযোগ: ৬ জন গ্রেপ্তারের পর শতাধিক বিদেশি নাগরিকের খোঁজে পুলিশ
নিউজ প্রবাসী ডেক্স : কক্সবাজারে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণার অভিযোগে চীনা ও তাইওয়ানি নাগরিকদের একটি সংঘবদ্ধ দলের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আরও চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ বিদেশি নাগরিককে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৬ আগস্ট রামুর হিমছড়ি
শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তারদের বিরুদ্ধে র্যাবের তথ্য নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন
নিউজ প্রবাসী ডেক্স : ঢাকার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় র্যাবের গ্রেপ্তার করা সন্দেহভাজনদের সম্পৃক্ততা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মোটরসাইকেলের রঙ ও মডেলে অমিলের পাশাপাশি ঘটনার সময় অভিযুক্তদের অবস্থান এবং গ্রেপ্তারের স্থান নিয়েও দেখা দিয়েছে নানা অসঙ্গতি। গত ২৯
ছয় দফা দাবিতে চট্টগ্রামের পথে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ
নিউজ প্রবাসী ডেক্স : গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল সোয়া ৮টার পর নেতাকর্মীদের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। লং মার্চ
বৃষ্টির দিনে খেলতে বেরিয়ে আর ফেরা হলো না, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নিউজ প্রবাসী ডেক্স : ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের মাজহারুল ইসলামের তিন বছর বয়সী ছেলে সাফা এবং নুরুল ইসলামের তিন বছর বয়সী মেয়ে সাইফানা।
ধর্ম নয়, আগে বাংলাদেশের নাগরিক—সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নিউজ প্রবাসী ডেক্স: নিজেদের ‘সংখ্যালঘু’ পরিচয়ে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয়ের আগে দেশের নাগরিকত্বই হওয়া উচিত সবার প্রধান পরিচয়। শুক্রবার বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
রাশিয়ায় ভয়াবহ কারখানা আগুন: প্রাণ গেল আরও এক বাংলাদেশির, মৃতের সংখ্যা
নিউজ প্রবাসী ডেক্স : রাশিয়ার আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাহিন উদ্দিন নামে ওই বাংলাদেশি শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। মাহিন উদ্দিনের বাড়ি নরসিংদী জেলায়। মস্কোয় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম)
কলকাতায় যাওয়ার আগে হোটেল বুকিং যাচাইয়ের পরামর্শ বাংলাদেশ উপ-হাইকমিশনের
নিউজ প্রবাসী ডেক্স: কলকাতা ভ্রমণে যাওয়ার আগে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের যাত্রার আগে হোটেল বুকিং, কক্ষের প্রাপ্যতা এবং বুকিংয়ের বৈধতা যাচাই করতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন
ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলার প্রমাণ, নিহত ৪
নিউজ প্রবাসী ডেক্স : দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়েবাড়িতে ভয়াবহ হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন। রয়টার্সের সংগৃহীত ভিডিও ও ছবি বিশ্লেষণ করে চার আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞের ধারণা, এটি লক্ষ্যচ্যুত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নয়; বরং মার্কিন বাহিনীর অস্ত্রের সরাসরি আঘাতেই এ