পাবনার সাঁথিয়ায় পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকালে সাঁথিয়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
পুলিশ জানায়, পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের তিনজন আহত হন।
ঘটনার পর দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।