বিনোদন ডেস্ক

টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্তের প্রেমের সম্পর্কের কথা অনেকটাই প্রকাশ্য। বিভিন্ন বিশেষ দিনে একসঙ্গে তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তবে সম্পর্ক থাকলেও এখনই বিয়ের সিদ্ধান্ত নিতে চান না কৌশানি।

সম্প্রতি নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

চলতি বছরের শেষ দিকে বনি সেনগুপ্তের সঙ্গে কৌশানির বিয়ে হতে পারে—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। সেই প্রসঙ্গে কৌশানি জানান, শুধু বয়স বা সামাজিক প্রত্যাশার কারণে তিনি বিয়ের সিদ্ধান্ত নিতে চান না। নিজের মানসিক প্রস্তুতিকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।

কৌশানির ভাষায়, একটি সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ে আসতে পারে। তবে বর্তমানে তিনি ও বনি দুজনেই ভালো আছেন। যখন তিনি নিজেকে বিয়ের জন্য প্রস্তুত মনে করবেন, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

বিয়ে নিয়ে পরিবারের মধ্যেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। তার বাবা প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের বকাঝকার ভয়ে অনেক সময় সেই প্রসঙ্গ থেকে সরে যান তিনি।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবার চিন্তা থাকলেও কৌশানির ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। ফলে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কৌশানির নিজের ওপরই ছেড়ে দিয়েছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts