নিউজ প্রবাসী ডেস্ক :
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি গোষ্ঠীর হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক রয়েছেন।
গত ফেব্রুয়ারিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ার পর উপসাগরীয় অঞ্চলে এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ হামলার কারণে রিয়াদকে আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার সৌদি উদ্যোগও চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
হুথি নেতা মোহাম্মদ আল-বুখাইতি হামলার দায় স্বীকার করেছেন। তাঁর দাবি, ইয়েমেনের বেসামরিক অবকাঠামোয় সৌদি হামলার জবাব দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নিয়ম ও নিরাপত্তার ক্ষেত্রে সবার জন্য সমান নীতি অনুসরণের বার্তাও দিতে চেয়েছে গোষ্ঠীটি।
সূত্র: আল জাজিরা,