নিউজ প্রবাসী ডেক্স:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ ও রুপার অলঙ্কার নিলামে বিক্রির প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে দান হিসেবে পাওয়া বিভিন্ন দেশের মুদ্রা গণনা করে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হার অনুযায়ী নগদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো কার্যক্রম চলছে কঠোর নিরাপত্তার মধ্যে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নয়টি মাঝারি আকারের কনটেইনার ও সিলগালা করা ছয়টি খাম খুলে গণনা ও ওজন নির্ধারণের কাজ শুরু হয়। এর আগে পুলিশি পাহারায় জেলা প্রশাসনের ট্রেজারি থেকে অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা সেখানে নেওয়া হয়।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, স্বর্ণ ও রুপার অলঙ্কারগুলোর ওজন নির্ধারণ শেষে বাজারমূল্য বিবেচনায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা দেশভিত্তিক আলাদা করে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

কার্যক্রমের নিরাপত্তায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ছয়জন এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের কর্মচারী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী, জুয়েলারি সমিতির ১০ জন স্বর্ণকার এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা গণনা ও ওজন নির্ধারণে সহায়তা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts