নিউজ প্রবাসী ডেক্স:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি, সংশোধন এবং ব্যাংক হিসাবের ত্রুটি সমাধানের জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমআইএস সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে।

মাউশির কলেজ ও প্রশাসন শাখার নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পাওয়া সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধন করতে হবে। আগে যেসব শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদের তথ্যও এখন এন্ট্রি করা যাবে।

ব্যাংক হিসাবের ভুল তথ্যের কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির টাকা ফেরত এসেছে, তাদের তথ্য সংশোধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংক বা শাখার নাম, রাউটিং নম্বর ও হিসাব নম্বরে ভুল থাকলে তা ঠিক করতে হবে। পাশাপাশি নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করার প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।

বৃত্তির তথ্য সঠিকভাবে এন্ট্রি নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দুজন শিক্ষককে এ কাজে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য এন্ট্রি বা সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ভার নিতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্ধারিত এমআইএস পোর্টালে প্রবেশ করে ১৯ নভেম্বরের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts