নিউজ প্রবাসী ডেস্ক :
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানি হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয়, দুর্ঘটনার কারণ এবং আহত কেউ রয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।