
নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরের যানজট কমাতে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকালে এ সড়কটি উদ্বোধন করা হয়।
নতুন সড়কটি গাড়িখানা রোড থেকে ইনস্টিটিউট এলাকার মধ্য দিয়ে এম এম আলী রোডের ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের ওপর নির্মাণ করা হয়েছে। এটি মূলত ছোট যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য ব্যবহৃত হবে, ফলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুরো যশোরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া জলাবদ্ধতা নিরসনেও চলমান কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি।