
নিউজ প্রবাসী ডেক্স :
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিনটি নির্ধারণ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সাতজনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মামলাটির শুনানি শেষে এখন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।