নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকার আদালত প্রাঙ্গণে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে হাজতখানায় নেওয়ার সময় হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নারী পুলিশ সদস্যও পড়ে যান। ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার একটি মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ হওয়ার পর তাকে আদালত কক্ষ থেকে নিচে নামানো হচ্ছিল। সেসময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। পড়ে গিয়ে ব্যথায় চিৎকার দিলে দ্রুত পুলিশ সদস্যরা তাকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।
এর আগে সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা তার রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে উপস্থিত আইনজীবীদের একাংশ ‘জয় বাংলা’ স্লোগান দিলে অপরপক্ষের আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। এতে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে তা শান্ত হয়।
উল্লেখ্য, একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলায় তার সম্পৃক্ততা নিয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা বিপরীতমুখী বক্তব্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts