
নিউজ প্রবাসী ডেক্স :
মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে পূর্ববর্তী সরকারের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর সময় গৃহীত বিভিন্ন শ্রমবান্ধব পদক্ষেপ আজও দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখছে।
মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নারী শ্রমিকদের নিরাপত্তা ও সমান অধিকারের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম এবং তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।