
নিউজ প্রবাসী ডেক্স :
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য মো. ইমন হোসেনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যান তিনি। বৃহস্পতিবার ভোরে বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।
সংগঠনটির দাবি, প্রতিপক্ষের সশস্ত্র সদস্যরা এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।