
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রেজাউল করিম মাদবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। ঘটনার প্রায় এক দশক পর বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করে।
মামলার বিবরণ অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে ২০১৬ সালে স্ত্রী সিমা আক্তারকে হত্যার ঘটনা ঘটে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এ রায় দেন। আসামি বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।