
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যশোর সদর উপজেলার ৩ নম্বর ইছালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনোহরপুর বাজারস্থ মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্য সচিব সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম কচি, সদস্য হারুন অর রশিদ, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, সদর উপজেলা কৃষক দলের নেতা মনজুরুল হাসান শিমুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য মেহেদী হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুজ্জামান মুন্না এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রিয়াল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইছালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর ইছালী ইউনিয়নে কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে কৃষকদের অধিকার আদায় এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্মেলনের শেষ পর্বে ইছালী ইউনিয়ন কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে হারুন অর রশিদকে সভাপতি, মনজুরুল হাসান শিমুলকে সাধারণ সম্পাদক এবং সাঈদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। নেতৃবৃন্দ জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।