বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করেন।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির বদ্ধপরিকর ।