নিজস্ব প্রতিবেদক:

একাধিক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক সেনা কর্মকর্তা মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হকের সাজা স্থগিত এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছেন তার কয়েকজন সাবেক সহকর্মী।
জানা গেছে, এ উদ্যোগের অংশ হিসেবে তিনটি মৃত্যুদণ্ডের মামলায় ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সাজা স্থগিতের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা হয়েছে। পাশাপাশি ডেথ রেফারেন্স শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিচারাধীন অন্যান্য মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্যও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
সাবেক সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার কয়েকজন নেতা ইতোমধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। তাদের দাবি, জিয়াউল হকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং সেগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তবে সরকার বা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলাগুলো প্রত্যাহার কিংবা দণ্ড বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ক্ষমতা থাকলেও আদালতের দেওয়া রায় নির্বাহী আদেশে বাতিল করা যায় না। তবে আইন অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে সাজা স্থগিতের সুযোগ রয়েছে।
বর্তমানে জিয়াউল হকের বিরুদ্ধে তিনটি মৃত্যুদণ্ডের মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এছাড়া আরও কয়েকটি ফৌজদারি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন এবং একটি মামলা তদন্ত পর্যায়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts