নিউজ প্রবাসী ডেক্স :
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষের প্রেক্ষাপটে ছাত্রদলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।”
সারজিসের এই মন্তব্যের সময় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছিল। একই দিনে রংপুরেও দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দফা সংঘর্ষের পর ঢাকা কলেজে মারামারির ঘটনা ঘটে। পরে বিকেলে বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসায়ও দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন।
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেন দাবি করেন, ছাত্রশিবিরের হামলায় তাদের ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
অন্যদিকে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ অস্বীকার করে বলেন, শহীদদের স্মরণে পূর্বনির্ধারিত দোয়া মাহফিলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়, এতে শিবিরেরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনায় উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts