নিউজ প্রবাসী ডেক্স :
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পাসের হার কমে যাওয়ার কারণ নিয়ে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষার খাতায় ইচ্ছেমতো নম্বর দেওয়ার সুযোগ নেই।
সোমবার সচিবালয়ে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।”
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
এবার পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় আনা এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়টিও নতুন ছিল।
তবে এসব কারণে ফল খারাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “এবার যে—যে নম্বর পেয়েছে, সেটাই দেওয়া হয়েছে।”
ফলাফলকে খারাপ বলতে নারাজ শিক্ষামন্ত্রী। তার দাবি, “সুন্দর ফল হয়েছে।”